[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শিগগির উঠছে না: আইন উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
দুপুরে বরিশাল নগরীর নতুন বাজার-সংলগ্ন শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন করছেন আইন উপদেষ্টা  আসিফ নজরুল | ছবি: পদ্মা ট্রিবিউন    
 
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আজ বুধবার দুপুরে বরিশাল নগরের শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন ওঠে—এটা স্থায়ী না অস্থায়ী। তবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে, এমন সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।’

তিনি আরও বলেন, সারা দেশে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হচ্ছে। ধর্ম যার যার, কিন্তু সবাই বাংলাদেশের নাগরিক। ধর্মীয় আচার পালনে সবার সমান অধিকার আছে। বরিশালের পূজামণ্ডপ ঘুরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর এক মিনিটও ক্ষমতায় থাকার ইচ্ছে তাঁদের নেই। তবে এর আগেই বিচার ও সংস্কারে কিছু দৃশ্যমান অগ্রগতি ঘটাতে চেয়েছেন তাঁরা। ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে ৯-১০টি সংস্কার করা হয়েছে বলেও জানান তিনি।

আজ দুপুরে আইন উপদেষ্টা বরিশাল সার্কিট হাউসে পৌঁছান। এরপর নগরের নতুনবাজার-সংলগ্ন শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ভোলার উদ্দেশে যাত্রা করেন তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন