[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাতারগুলের সৌন্দর্যে মুগ্ধ আইন উপদেষ্টা, শুনলেন মাঝির গান

প্রকাশঃ
অ+ অ-
রাতারগুলে নৌকায় ভ্রমণে আইন উপদেষ্টা আসিফ নজরুল | ছবি: ভিডিও থেকে নেওয়া

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বুধবার দুপুরে সিলেটের রাতারগুল জলারবন পরিদর্শন করেছেন। নৌকায় ঘুরে তিনি এ বনভূমির সৌন্দর্য উপভোগ করেন এবং মুগ্ধতা প্রকাশ করেন। তখন মাঝিদের কণ্ঠে গানও শোনেন তিনি।

এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, 'পরিবেশ অক্ষুণ্ন রেখে এখানে আরও অবকাঠামোগত উন্নয়ন দরকার। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল। স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।' 

বিকেলে তিনি সিলেট শহরতলির গ্র্যান্ড সিলেট হোটেলে ‘জারিকৃত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫: মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন