[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে যেভাবে নিখোঁজ হলেন মাহিরা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা উদ্ধার | ছবি: পদ্মা ট্রিবিউন   

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে রাজধানীর সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪। সংস্থাটি জানায়, রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।

মাহিরা মিরপুর সরকারি বাঙলা কলেজের ছাত্রী। 

তাঁর পরিবার জানায়, রোববার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ভাটারার বাসা থেকে বের হন মাহিরা। পরীক্ষা দুপুর ১টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাসায় না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে।

পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিতে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, মাহিরা ওইদিন কেন্দ্রে হাজিরই হননি। পরে সন্ধ্যায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বজনেরা। এরপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

প্রাথমিকভাবে মাহিরা র‍্যাবকে জানান, পরীক্ষা দিতে বের হওয়ার পর পথে এক অচেনা নারীর খপ্পরে পড়েন তিনি। ওই নারী তাঁর নাকে কিছু একটা ছোঁয়ানোর পর তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরে সাভারের একটি নির্জন জায়গায়। সেখানে কিছুক্ষণ রাখার পর মাহিরাকে একটি নতুন পোশাক দেওয়া হয়। সেই সময় তিনি সুযোগ বুঝে পালিয়ে যান। জঙ্গল পেরিয়ে মূল রাস্তায় গিয়ে র‍্যাব-৪–এর একটি টহল গাড়ি দেখতে পান তিনি। গাড়িটি থামিয়ে সব কথা খুলে বললে র‍্যাব সদস্যরা তাঁকে উদ্ধার করেন এবং পরে রাতে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

র‍্যাব জানায়, সাভারের একটি এলাকায় মাহিরাকে পাওয়া যায়। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন