ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ, সম্পাদক মুনা
দুই দিনের সম্মেলন শেষে শুক্রবার ২৫ সদস্যের নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি
সম্মেলন শেষে সৈকত আরিফকে সভাপতি এবং ফারহানা মানিক মুনাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ২৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির দুই দিনব্যাপী ১৪তম কেন্দ্রীয় সম্মেলন শেষে একটি সদস্যপদ ফাঁকা রেখে ২৫ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন ফাতেমা রহমান ও মোহাব্বত হোসেন। সহসাধারণ সম্পাদক পদে এসেছেন জিন্নাত আরা সুমু ও সাকিবুল ইসলাম শাফিন। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আরমানুল হক ও আলামিন রহমান।
এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে নাসিম খান, দপ্তর সম্পাদক তুহিন ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক পলাশ দে, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সজীব হোসেন এবং স্কুলবিষয়ক সম্পাদক হিসেবে নাদিম সিনা নির্বাচিত হয়েছেন।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফাতেমা, সৃজয় সাহা, মৌমিতা নূর, আজাদ হোসেন, ইমামুল হক, দিদারুল ইসলাম, সাকিবুর রনি, সোহেল রানা, আরিফুল হক ও মশিউর রহমান খাঁন রিচার্ড।
How did this article make you feel?
Related Articles
মিরপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও ২
Jul 25, 2026
1 shared tag
মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার
Jul 25, 2026
1 shared tag
রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে ‘রাজনৈতিক সমীকরণ’ আছে কি না, সে প্রশ্ন উঠেছে: খেলাফত মজলিস
Jul 25, 2026
1 shared tag
সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত
Jul 25, 2026
1 shared tag