পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বাগমারায় ককটেল হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার

একটি ককটেল হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি রাজশাহী
বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা বিদ্যুৎ
বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা বিদ্যুৎ | ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় শামীম রেজা বিদ্যুৎ (৩৬) নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেট এলাকা থেকে তাঁকে ধরা হয়। একটি ককটেল হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শামীম রেজা বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার মচমইল প্রতিনিধি। তাঁর বাড়ি উপজেলার মাধাইমুড়ি গ্রামে। বাবার নাম মো. সামশুদ্দিন।


বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শামীম রেজা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকের প্রেস সচিব ছিলেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপেও যুক্ত ছিলেন তিনি। অন্য একজনকে গ্রেপ্তারের পর পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে আইনের আওতায় আনা হয়েছে।


ওসি আরও জানান, গত ২৪ জুলাই রাতে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটে। তদন্তে ওই হামলার সঙ্গে শামীম রেজার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলেই তাঁকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.