[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জ্বালানি সংকট কাটাতে কঠোর সরকার, ৯ জেলায় নামল বিজিবি

প্রকাশঃ
অ+ অ-
দেশের জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন করে মজুদ ও অবৈধ বিপণন রোধ করছে | ছবি: পদ্মা ট্রিবিউন  

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় এবং দাম বেড়ে যাওয়ায় দেশে জ্বালানি মজুত ঠেকাতে ৯টি জেলার ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেও কাজ করছে বাহিনীটি।

বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বাহিনী মোতায়েন করা হয়েছে। ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে ইউনিট সদর দপ্তর থেকে দূরে অস্থায়ী বেজক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে একজন কর্মকর্তার নেতৃত্বে তদারকি, প্রশাসনিক কাজ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবি আরও জানিয়েছে, ২৫ মার্চ সকাল থেকে ঢাকা জেলার ১টি, কুড়িগ্রামের ২টি, রংপুরের ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপোতে মোট ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি বলেছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ জ্বালানি মজুত ও বিক্রি প্রতিরোধ এবং নাশকতা ঠেকাতে ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্টে তল্লাশি এবং সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আমদানি–রপ্তানিতে ব্যবহৃত ট্রাক, লরি ও অন্যান্য যানবাহনেও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন