[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

উত্তরায় রিকশাচালককে ‘হত্যার খবরে’ শপিং মলে ভাঙচুর, পুলিশ বলছে গুজব

প্রকাশঃ
অ+ অ-
উত্তরায় রিকশাচালক হত্যা ও গুমের অভিযোগ তুলে শপিং কমপ্লেক্স ঘেরাও, ভাঙচুর | ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর একটি শপিং মলে ভাঙচুর চালানো হয়েছে। শপিং মলের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন রিকশাচালকেরা। তবে পুলিশ জানিয়েছে, কোনো রিকশাচালক নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি এবং পুরো বিষয়টি গুজব হতে পারে।

উত্তরা-১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কের 'স্কয়ার শপিং মল'-এর সামনে গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। উত্তেজনার রেশ আজ সোমবার সকালেও রয়েছে; রিকশাচালকেরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ আজ সকালে জানান, শপিং মলের সামনে রিকশা দাঁড় করানো নিয়ে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকদের মধ্যে গতকাল রাতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এটি সংঘর্ষ ও উত্তেজনায় রূপ নেয়।

বিক্ষুব্ধ রিকশাচালকদের দাবি, শপিং মলের নিরাপত্তাকর্মীরা ভেতরে এক রিকশাচালককে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি।

হত্যার খবর ছড়িয়ে পড়লে শত শত রিকশাচালক শপিং মলের সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর শুরু করেন। এ সময় তাঁরা সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

খবর পেয়ে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে যান। তিনি রিকশাচালকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শান্ত করার চেষ্টা করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন