[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেধার ভিত্তিতেই কাজ হবে, তদবিরে নয়: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: মির্জা ফখরুলের ফেসবুক পেজ

তদবির নয়, সরকার সব ক্ষেত্রেই মেধাকে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিশ্বাস করুন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তদবির আসে। এসব তদবির মূলত বদলি বা পদায়ন সংক্রান্ত। যেসব বিষয় প্রয়োজনীয়, সেগুলো অবশ্যই করা হবে। কিন্তু আমরা যদি শুধু তদবিরকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেই, তবে কাজ করা কঠিন হয়ে পড়বে।’

শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমাদের যুবকেরা কেবল চাকরির পেছনে ছোটে। এভাবে তো কর্মসংস্থান সম্ভব নয়। এজন্য আমাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিনিয়োগ বাড়ানো ও ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। সব ক্ষেত্রেই মেধাকে প্রাধান্য দিতে হবে।’

ঠাকুরগাঁও জেলার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামো এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন স্থানীয় সরকারমন্ত্রী।

সমিতির মধ্যে বিভেদ তৈরির সমালোচনা করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন