[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদকের টাকা না পেয়ে নিজের ঘরেই আগুন দিলেন যুবক

প্রকাশঃ
অ+ অ-
মাদকের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বসতঘর জ্বালিয়ে দেওয়া হয়। আজ রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার টাউন জৈনকাঠি এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

পরিবারের কাছ থেকে মাদকের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে নিজেদের বসতঘরে আগুন দিয়েছেন এক যুবক। পটুয়াখালী সদর উপজেলার টাউন জৈনকাঠি এলাকায় দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ বছর বয়সী ওই যুবকের নাম বিশ্বজিৎ রায়। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারকে নানাভাবে উত্যক্ত করতেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে থাকতে শুরু করেন। কিছুদিন আগে তাঁরা আবার বাড়িতে ফিরে আসেন।

বিশ্বজিতের বাবা অতুল রায় জানান, তাঁর ছেলে মাদকের টাকার জন্য প্রায়ই তাঁদের ওপর চাপ সৃষ্টি করতেন। দুপুরে টাকা চাইলে পরিবার তা দিতে রাজি হয়নি। এতে খেপে গিয়ে ছেলে কেরোসিন ঢেলে বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুনের শিখায় ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে গেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুন দেওয়ার অভিযোগে বিশ্বজিৎকে স্থানীয় লোকজন একটি গাছে বেঁধে রেখেছিলেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু পুড়ে যাওয়া ঘরটি তাঁর বাবার, তাই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন