[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছবি: সংগৃহীত

তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার  ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতির শীর্ষে নিয়ে গিয়েছিল।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সরকার 'ফ্যামিলি কার্ড' চালু করেছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে। এ ছাড়া সরকার জনকল্যাণে আরও নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে।

ভাষণে রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করার পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন। তিনি বিশেষ করে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান চিত্র তুলে ধরেন। কৃষি ও অর্থনীতির উন্নয়নে বর্তমান সরকার আরও জনবান্ধব পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ভাষণ শেষে তিনি সংসদ অধিবেশন ছেড়ে যান। আগামী ১৫ মার্চ পর্যন্ত সংসদ মুলতবি করা হয়।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাঁদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’–সহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

রাষ্ট্রপতি এর মধ্যে দিয়েই সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করতে থাকেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন