[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরিশালের কারখানায় আগুন

প্রকাশঃ
অ+ অ-
বরিশাল নগরের গ্যাসটারবাইন এলাকায় অপসোনিন গ্রুপের গ্লোবাল ক্যাপসুল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন 

বরিশাল শহরের রূপাতলী গ্যাসটারবাইন এলাকায় অপসোনিন গ্রুপের ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’ কারখানার বয়লার ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে আগুনের খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যার পরপরই তা নিয়ন্ত্রণে আনে। তবে রাত আটটা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

গ্লোবাল ক্যাপসুল লিমিটেডের উৎপাদন বিভাগের উপব্যবস্থাপক মামুন চৌধুরী জানান, বেলা ৩টা ৪১ মিনিটে নজরদারি ক্যামেরায় প্রথম আগুনের সূত্রপাত দেখা যায়। কারখানার বয়লারের ভেতরে প্রায় দুই হাজার টন কাঠের গুঁড়ি জমা করা ছিল। সেই কাঠের গুঁড়িতে আগুন লাগার পর চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিকেল চারটা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মজুত করা কাঠের গুঁড়ি ও কিছু স্থাপনার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন জানান, খবর পেয়ে বিকেল পৌনে চারটায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ৭০ জন সদস্য ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। কাঠের গুঁড়িতে আগুন লাগার কারণে তা পুরোপুরি নেভাতে সময় লাগছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখান থেকে কাঠের গুঁড়ি সরিয়ে ফেলা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন