[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে, কালকের মধ্যে সংবিধান সংস্কারের দাবি

প্রকাশঃ
অ+ অ-
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক চলছে | ছবি: বিটিভির সৌজন্যে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক রোববার বেলা ১১টায় শুরু হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের কাজ শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত আছেন।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে সংসদে বিক্ষোভ দেখান জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলের সদস্যরা। ওই দিন তাঁরা সংসদ থেকে বেরিয়ে যান (ওয়াকআউট)।

জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য। তা না হলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। অন্যদিকে সরকারি দল বিএনপি বলেছে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। গতকাল শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি সহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।

এ ছাড়া জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং বিভিন্ন সিদ্ধান্ত-প্রস্তাবের বিষয়ে ৯৭টি নোটিশ জমা পড়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন