[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রার্থিতা মেলেনি, বিএনপির জন্য ভোট চাইলেন তানভীর হুদা

প্রকাশঃ
অ+ অ-
চাঁদপুর-২ আসনে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা ফিরে না পেরে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তানভীর হুদা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খন্দকারকান্দি এলাকায়। সোমবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদা। কিন্তু যাচাই-বাছাইয়ের পর তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশন ও উচ্চ আদালতে আপিল করেও তিনি প্রার্থিতা ফিরে পাননি।

প্রার্থিতা টিকিয়ে রাখার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর তানভীর হুদা এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। সঙ্গে নিজের অনুসারী বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদেরও ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান। গত সোমবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার খন্দকারকান্দি মাদ্রাসার মাঠে তিনি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তানভীর হুদা বলেন, তিনি নির্বাচনে প্রার্থিতা টিকিয়ে রাখতে সবরকম চেষ্টা করেছেন। নির্বাচন কমিশন, হাইকোর্ট ও আপিল বিভাগে আবেদন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁর প্রার্থিতা মানা হয়নি। এ কারণে এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে তিনি বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারওয়ার মজুমদার, জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য জাকির হোসেনসহ স্থানীয় অন্যান্য বিএনপি নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তানভীর হুদার মনোনয়নপত্র ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। এরপর নির্বাচন কমিশনে আপিল করলেও সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। হাইকোর্টে আবেদন করেও প্রার্থিতা ফিরে পাননি। পরে আপিল বিভাগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করলে, গত রোববার শুনানি শেষে আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন