[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তাজুল বাদ, আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

প্রকাশঃ
অ+ অ-
আমিনুল ইসলাম ও তাজুল ইসলাম | ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির (চিফ প্রসিকিউটর) পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম।

নতুন এই নিয়োগের বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো। ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান কৌঁসুলি পদে নিয়োগ দেওয়া হলো। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকার সেই নিয়োগ বাতিল করল। সরকার নতুন প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ দিল আইনজীবী আমিনুল ইসলামকে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন