[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ

প্রকাশঃ
অ+ অ-
আবু আব্দুল্লাহ এম ছালেহ ও আতিকুর রহমান রুমন | ছবি: পদ্মা ট্রিবিউন   

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তিনি এতদিন বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন সরকারের সচিব পদমর্যাদায় তাঁকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এই পদে বহাল থাকবেন।

অন্যদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে গ্রেড-২ পদের সর্বশেষ ধাপের বেতনে চুক্তিভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন