[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাউজানে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক দল নেতা আহত

প্রকাশঃ
অ+ অ-
গুলিবিদ্ধ মেহেদী হাসানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল রাতে | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলা শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নেতার নাম মেহেদী হাসান (৩২)। তিনি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে দলটির সূত্রে জানা গেছে। মেহেদীর বাড়ি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় শাহ আউলিয়া জামে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন মেহেদী হাসান। এ সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম বলেন, মেহেদীকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ছয়টি গুলি করে। একটি গুলি তাঁর বুকের ডান পাশে এবং অন্যটি পায়ে লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) সাজেদুল ইসলাম শনিবার ভোরে জানান, মেহেদী হাসানকে কারা গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন