[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশঃ
অ+ অ-

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার দিবাগত মধ্যরাতে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।

জানা গেছে, সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকবেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলটির অবস্থান পরিষ্কার করতেই মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন