[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খালেদা জিয়ার মরদেহ তারেক রহমানের বাসভবনে

প্রকাশঃ
অ+ অ-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় আনা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় আনা হয়েছে। এখানেই সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন। পাশেই খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’।

আজ বুধবার সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায়।

সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের পতাকা দিয়ে মোড়ানো। সকাল থেকেই তারেক রহমানের বাসভবনের আশপাশের সড়কে বিএনপির নেতা–কর্মীদের ভিড় দেখা গেছে। সাধারণ মানুষও খালেদা জিয়াকে একনজর দেখতে সেখানে জড়ো হন। মরদেহ বাসভবনে প্রবেশের আগেই সেখানে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও সেলিমা রহমান।

মরদেহ আনার কারণে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ও ফিরোজার আশপাশের এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখেন। ব্যারিকেড দিয়ে গুলশান অ্যাভিনিউ সড়ক ঘিরে ফেলা হয়। এ সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

এখানেই খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতা–কর্মীরা। পরে তাঁকে জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন