[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষ’ বলেই চাঁদপুরে এনসিপি নেতা পদত্যাগ

প্রকাশঃ
অ+ অ-
চাঁদপুরের মতলব দক্ষিণে এনসিপির পদত্যাগী নেতা বদিউল আলম | ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার একজন নেতা, ‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষের’ অভিযোগ এনে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার রাতে মতলব দক্ষিণ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম (বাবু) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে পদত্যাগের কথা জানান। গত ২৯ জুন ২১ সদস্য নিয়ে এই উপজেলা কমিটি গঠন করা হয়েছিল।

বদিউল আলম ফেসবুকে লিখেছেন, দলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তিনি দেখেছেন, উপজেলার জ্যেষ্ঠ নেতাদের ভাষার মান খুবই খারাপ। গত ১৮ অক্টোবর জেলার উদ্যোগে উপজেলা শাখার নেতাদের জন্য আয়োজিত এক অনলাইন সভায় তাদের ভাষা নিকৃষ্ট মানের ছিল। এমন মানুষদের সঙ্গে রাজনীতি করার কোনো ইচ্ছা তাঁর নেই।

আজ মঙ্গলবার সকালে মুঠোফোনে বদিউল আলম জানান, দলের উপজেলা শাখার জ্যেষ্ঠ নেতাদের ভাষা শালীনতার মধ্যে পড়ে না। এ কারণে তিনি হতাশ হয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন বলেন, যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগের বিষয়টি ফেসবুকের মাধ্যমে গতকাল রাতে জানতে পেরেছেন। তবে এখনও লিখিত কিছু পাননি। বদিউল আলম কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকলেও কার্যক্রমে কখনো সক্রিয় ছিলেন না, শুধু নামে নামিই কমিটিতে ছিলেন। তাই তার পদত্যাগে দলের খুব কিছু আসে যায় না।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন