[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

প্রকাশঃ
অ+ অ-

বিএনপি নেতা ফজলুর রহমান | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন    

আদালত অবমাননার মামলায় আগামী ৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিএনপি নেতা ফজলুর রহমানকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে তার একাডেমিক ও বার কাউন্সিলের সনদ সঙ্গে নিয়ে আসতেও বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার এই আদেশ দেন। ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল ফজলুর রহমানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে না, সেই রুলও জারি করেছেন।

পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জানান, প্রসিকিউশন দুটি বিষয়ে আদালত অবমাননার আবেদন করেছে। একটি বিষয়, ফজলুর রহমান জানিয়েছিলেন, তিনি এই আদালত মানেন না। আরেকটি বিষয়, তিনি বোঝাতে চেয়েছেন, একটি ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই বিচার চলছে।

মিজানুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছেন। একই সঙ্গে কেন আদালত অবমাননার জন্য ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই রুল জারি করা হয়েছে। তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার একাডেমিক ও বার কাউন্সিলের সনদও সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) বিএনপি মনোনয়ন দিয়েছেন ফজলুর রহমান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন