[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদারীপুরে বাস টার্মিনালে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ
অ+ অ-
মাদারীপুরের পৌর বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ হয়  | ছবি: পদ্মা ট্রিবিউন

মাদারীপুরের পৌর বাস টার্মিনালে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাতটার দিকে জেলার সদর উপজেলা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই বিস্ফোরণ ঘটে। তবে কোনো ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে হঠাৎ বাস টার্মিনালে থাকা বাসের ফাঁকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিকট শব্দ শুনে পরিবহন শ্রমিক ও স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা। এই ঘটনার পর বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি (একাংশ) মোফাজ্জল হোসেন বলেন, এর আগে প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বাস টার্মিনালে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছিলেন। এখন পুলিশ যদি সেভাবে ব্যবস্থা না নেয়, তাহলে আর কী করা যায়? ককটেল বিস্ফোরণের পর টার্মিনালে থাকা প্রতিটি বাসের একজন করে শ্রমিককে অন্তত দুই দিন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত রাতে চারজন পাহারায় থাকেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, ককটেল বিস্ফোরণ দিয়ে ক্ষতির চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো ক্ষতি হয়নি। আগামীকাল ১৩ নভেম্বরের লকডাউন বাস্তবায়নে এসব নাশকতা করা হচ্ছে। টার্মিনালে অনেক বাস রয়েছে। দুর্বৃত্তরা যেন কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য বাসশ্রমিকদের জনবল বাড়িয়ে টার্মিনালে পাহারায় রাখতে বলা হয়েছে। এছাড়া নাশকতা ঠেকাতে পুলিশও মোতায়েন রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন