[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাড়ির পাশের বাগান থেকে সাবেক ইউপি সদস্যের লাশ

প্রকাশঃ
অ+ অ-
লাশ | প্রতীকী ছবি

দিনাজপুরের হাকিমপুরে বাড়ির পাশের একটি বাগান থেকে আব্দুর সবুর আকন্দ (৬৫) নামে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের গড়িয়াল গ্রামে তাঁর মরদেহ পাওয়া যায়।

আব্দুর সবুর ওই গ্রামের মৃত অকিল আকন্দের ছেলে। তিনি টানা প্রায় ১৩ বছর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ছেলে সিরাজুল ইসলাম বোয়ালদাড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ওসি নাজমুল হক। তিনি জানান, 'শুক্রবার এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হন আব্দুর সবুর। পরে আর ফিরে না আসায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাঁরা বাড়ির কাছের বাগানে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, 'ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে লাশে চোখ উপড়ে নেওয়ার চিহ্ন পাওয়া গেছে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন