[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ট্রাইব্যুনাল চত্বরে আজও কড়া নিরাপত্তা

প্রকাশঃ
অ+ অ-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। আজ মঙ্গলবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরদিন, আজ মঙ্গলবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে।

হাইকোর্টের প্রধান ফটক পার হয়ে সামান্য এগোলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটক। সকালে দেখা যায়, হাইকোর্টের প্রধান ফটকের পাশে বিজিবি সদস্যরা অবস্থান করছেন। আরও সামান্য এগোলে সেনা সদস্যরা সাঁজোয়া যান নিয়ে দায়িত্বে রয়েছেন।

ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও গতকাল ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দিয়েছেন। একই অপরাধে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন