পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও
Home / বাংলাদেশ / নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
বাংলাদেশ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

প্রতিনিধি নোয়াখালী

প্রতিনিধি নোয়াখালী

1 min · 0 words · 46
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুনে ধাতব কাঠামোয় তৈরি স্মৃতিস্তম্ভটির তেমন কোনো ক্ষতি না হওয়ায় দিনভর বিষয়টি কারও নজরে পড়েনি। পরে আজ সন্ধ্যার দিকে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তখন পুলিশও তৎপর হয়।


ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একদল তরুণ জেলা জজ আদালত সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার ও ‘৭১-এ মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশে আগুন ধরে যায়। এরপর ওই তরুণদের একজনকে বলতে শোনা যায়, ‘স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।’ এরপর ‘শেখ হাসিনার স্মরণে—ভয় করি না মরণে’ স্লোগান দিতে দিতে চলে যান যুবকেরা।


বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে কারা কখন আগুন দিয়েছে, তা তাঁরা জানতেন না। আজ বিকেলে একটি ভিডিও দেখার পর বিষয়টি নজরে আসে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে স্মৃতিস্তম্ভটির কিছু অংশ আগুন দেওয়ার কারণে কালো হয়ে গেছে। সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Share: Twitter Facebook

How did this article make you feel?

Related Articles

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.