Padma Tribune
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও
Home / বিনোদন / ওটিটি নয়, নাটকেই ভালো আছেন মনিরা মিঠু
বিনোদন

ওটিটি নয়, নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক ঢাকা

1 min · 5 words · 11
মনিরা মিঠু। ছবি: সংগৃহীত
মনিরা মিঠু। ছবি: সংগৃহীত
টিভি নাটকের নিয়মিত শিল্পীদের নিয়ে ওটিটির কাজ করতে চান না নির্মাতারা—এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে ওটিটির অভিনয়শিল্পীদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেত্রী মনিরা মিঠু বললেন, ‘তাহলে ওটিটির শিল্পীরা কেন নাটক করতে আসেন?’

দুই যুগ ধরে টিভি নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন মনিরা মিঠু। অভিনয়গুণে চরিত্রের সঙ্গে মিশে যেতে যেন জুড়ি নেই তাঁর। পর্দায় যে চরিত্রেই হাজির হন, দর্শক তাঁকে তা-ই ভাবেন—সেটা হোক ইতিবাচক কিংবা নেতিবাচক। তবে ওটিটিতে তেমন দেখা যায় না তাঁকে। মনিরা মিঠু জানালেন, নাটকেই ভালো আছেন তিনি। পাশাপাশি ওটিটি নিয়ে আক্ষেপও ফুটে উঠল তাঁর কণ্ঠে।

মনিরা মিঠুর মতে, নাটকের কারণেই শোবিজের পার্শ্ব-অভিনেতারা টিকে আছেন। কাজের সংখ্যা কম হওয়ায় ওটিটির শিল্পীরা ভালো নেই বলেও উল্লেখ করেন তিনি। নাটককে সেরা দাবি করে মনিরা মিঠু বলেন, ‘আমার কাছে নাটক সেরা। নাটক করে আমরা প্রতিটা শিল্পী স্বাবলম্বী। বিশেষ করে পার্শ্বচরিত্রে যাঁরা অভিনয় করি, তাঁরা খেয়ে-পরে বেঁচে আছি। যারা ওটিটি করে তাদের কাছে আমি শুনিনি যে তারা ভালো আছে। আমি ওটিটির বিপক্ষে বলছি না, কিন্তু ওটিটি যদি ১২ মাস ঠিকমতো চালু থাকে এবং পেমেন্ট-সংক্রান্ত বিষয়টা ভালো ওয়েতে চলে, তাহলে মনে হয় শিল্পীরা সারভাইভ করতে পারত।’

ওটিটিতে টিভি নাটকের অভিনয়শিল্পীদের অবজ্ঞা করা হয় জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘টিভিতে যারা ঘন ঘন মুখ দেখায়, তারা নাকি ওটিটি করবে না। তাহলে ওটিটিতে যারা কাজ করে, যখন তাদের হাতে কাজ থাকে না, তখন নাটকে অভিনয় করছে কেন? আর আমরা যাঁরা নাটকে নিয়মিত কাজ করছি, তাঁরা ওটিটিতে সুযোগ পাব না! কারণ আমরা নাকি ওভার এক্সপোসড। তাহলে ওটিটির শিল্পীরা এসে কেন নাটক করবে?’

এবারের কোরবানির ঈদেও মনিরা মিঠু অভিনীত ‘তোমাদের গল্প ২’, ‘দ্য অভিযান’, ‘দেনা-পাওনা’, ‘ওয়ারিশ’, ‘শূন্যের সংসার’, ‘শূন্য’, ‘সুখ বিলাস’সহ একাধিক নাটক প্রচার হয়েছে। ছিলেন প্রেক্ষাগৃহেও। সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমায় অভিনয় করেছেন মনিরা মিঠু।
Share: Twitter Facebook

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.