হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ঢাকায় ৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক ঢাকা
1 min
·
0 words
·
4
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১টি শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর ল্যাব টেস্টে হাম শনাক্ত হয়েছে আরও ৬৬ শিশুর। নতুন করে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় চারজন এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় একজন করে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর। এর মধ্যে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ জন। চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ হাজার ৮৪ শিশু।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬২০টি শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন এবং রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯১টি শিশু।

How did this article make you feel?
Related Articles
বাংলাদেশ
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি এবং পল্লবীর শিশুর মৃত্যুতে সংসদে শোক
Jun 07, 2026 · 1 min
বাংলাদেশ
নোয়াখালীতে বিএনপি–আওয়ামী লীগের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে আগুন, ভাঙচুর
Jun 06, 2026 · 1 min
বাংলাদেশ
নাটোরে শ্রমিককল্যাণ ফেডারেশন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
Jun 06, 2026 · 1 min
বাংলাদেশ
পাঁচবিবি সীমান্তে বিজিবির টহল জোরদার, পুশ ইন ঠেকাতে মাইকিং
Jun 06, 2026 · 1 min
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!