[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পোশাকশ্রমিকদের অবরোধে তেজগাঁও লিংক রোডে যানজট, বিকল্প কোন পথে যাবেন

প্রকাশঃ
অ+ অ-
মহাখালী ও নাবিস্কো এলাকায় তেজগাঁও লিংক রোডের মুখে বেতনের দাবিতে আজ রোববার সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করেন নাসা গ্রুপের পোশাকশ্রমিকেরা | ছবি: গুলশান ট্রাফিক পুলিশের কাছ থেকে পাওয়া 

রাজধানীর মহাখালী ও নাবিস্কো এলাকায় তেজগাঁও সংযোগ সড়কের মুখে বেতনের দাবিতে রোববার সকাল ১০টার দিকে আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন নাসা গ্রুপের শত শত পোশাকশ্রমিক। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটার দিকে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন।

অবরোধের কারণে তেজগাঁও থেকে মহাখালী হয়ে উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁওমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে মহাখালী থেকে উত্তরার সড়কে চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় যানজট তৈরি হওয়ায় বিকল্প কয়েকটি পথে যাতায়াত করতে বলেছে গুলশান ট্রাফিক পুলিশ।

গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার রাসেল রানা দুপুরে জানান, সকাল সাড়ে ১০টার পর শ্রমিকদের বুঝিয়ে মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তারা কারখানার সামনে অবস্থান করছে।

অবরোধের কারণে যানজট থাকায় পথচারীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গুলশান ট্রাফিক পুলিশ বলছে, উড়ালসড়ক ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাচ্ছে। এছাড়া মহাখালী উড়ালসেতু দিয়ে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওয়ের দিকে যাতায়াত করতে বলা হয়েছে।

কাকলী মোড় থেকে বাঁয়ে ঘুরে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার বা গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী পথও খোলা রয়েছে। একইভাবে বিপরীত দিক থেকেও এসব বিকল্প পথ ব্যবহার করে চলাচল করা যাচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন