[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সব শিশু টিকার আওতায় এলে আমরা নিরাপদ থাকব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচিতে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আজ রোববার | ছবি: পদ্মা ট্রিবিউন

সরকার অত্যন্ত দ্রুতগতিতে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, ‘যেসব জায়গায় ঘাটতি রয়েছে, আমরা সেগুলোর দায়িত্ব নিয়েছি এবং তা পূরণ করছি। টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং সবাইকে টিকা নিতে সচেতন করুন। যত বেশি শিশু এই টিকার আওতায় আসবে, আমরা তত বেশি নিরাপদ থাকব।’

রোববার সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু করা হয়েছে। সরকার বিজ্ঞানসম্মত উপায়ে এসব সিদ্ধান্ত নিচ্ছে। টিকাদান বিষয়ে একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি রয়েছে। আমরা প্রতিদিন সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্যের ভিত্তিতে কোন কোন উপজেলা বেশি আক্রান্ত, সেগুলো চিহ্নিত করা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটি আমাদের পরামর্শ দিচ্ছে। জাতিসংঘ শিশু তহবিল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো আমাদের সহযোগিতা করছে। আমরা তথ্য ও বিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রতিটি পদক্ষেপ নিচ্ছি।’

এম এ মুহিত আরও বলেন, ‘সরকার ও স্থানীয় প্রতিনিধিরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই, শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব। একটি শিশুও টিকার বাইরে থাকবে না। আমরা কর্মসূচি শুরু করেছি, আল্লাহর ইচ্ছায় ভয়ের কোনো কারণ নেই। যাঁরা টিকা দিচ্ছেন, তাঁরা বাড়ি গিয়ে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের শিশুদেরও টিকা নিতে পাঠিয়ে দেবেন।’

অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম (রনি) ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম (বাচ্চু) উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন