[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লোহাগাড়ার মহাসড়কে মিলল এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক থেকে পরিচয় না জানা এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার রাত ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস জানায়, রাতে একাধিক গাড়ির চাপায় ওই ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। মহাসড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে লুঙ্গি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় তিনি গাড়িচাপায় প্রাণ হারিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোহাগাড়া স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র রোববার সকালে মুঠোফোনে বলেন, মরদেহ উদ্ধারের পর দোহাজারী হাইওয়ে থানার পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন