[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাজারো দর্শনার্থীর উচ্ছ্বাসে মুখর বলীখেলা

প্রকাশঃ
অ+ অ-
কুস্তি লড়ছেন দুজন বলী। গতকাল বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

চারদিকে দর্শকের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠে কুস্তি লড়ছেন দুজন। প্রতিপক্ষকে হারিয়ে দিতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। তাঁদের লড়াই শেষ হতেই নামছেন নতুন দুজন। এভাবেই পালাক্রমে চলতে থাকে কুস্তি।

প্রায় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে শনিবার বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বলীখেলা। উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট মাঠে এই খেলার আয়োজন করা হয়। এতে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার বলীরা অংশ নেন। তবে দর্শকের বিশৃঙ্খলার কারণে প্রথম ও দ্বিতীয় পুরস্কার জয়ী নির্ধারণ না করেই খেলার সমাপ্তি ঘোষণা করে আয়োজক কমিটি।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শত বছরের বেশি সময় ধরে এখানে বলীখেলা হয়ে আসছে। এবারও স্থানীয় যুবকদের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। এবারের আসরে নোয়াখালীর মোশারফ বলী, কুমিল্লার বাঘা শরিফ, রাশেদ মাল, শাহজাহান ও টাইগার নয়ন; ব্রাহ্মণবাড়িয়ার তাহসাহিন, আমিন বলী, বাদশা বলী এবং মিরসরাইয়ের লুদ্দাখালীর কামরুল বলীসহ আরও অনেকেই লড়াই করেন।

বলীখেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক। খেলার উদ্বোধন করেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন।

প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে প্রাণপণে লড়ে যাচ্ছেন দুজন বলী। গতকাল বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

বলীখেলা আয়োজক কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘প্রায় অর্ধলক্ষ দর্শক উপস্থিত থেকে এই খেলা উপভোগ করেছেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক বলী অংশ নেন।’

খেলা শেষ হওয়ার আগেই সমাপ্তি ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘দর্শকদের বিশৃঙ্খলার কারণে প্রথম ও দ্বিতীয় পুরস্কার স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন